1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে শোভাযাত্রায় হামলা: যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত, ভাঙচুর ২০ মোটরসাইকেল পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী পটুয়াখালী পৌরসভার সম্ভাব্য বাজেট ১০৩ কোটি টাকা পটুয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি পটুয়াখালীতে তারেক রহমানের দেশে ফেরায় ছাত্রদলের আনন্দ মিছিল দশমিনায় এইচএসসি পরীক্ষার্থী সিথী রানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দশমিনায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার

আগৈলঝাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চারজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পূর্বসুজনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র, আহত ব্যক্তি ও থানায় দেওয়া অভিযোগ থেকে জানা যায়, গ্রামের বাসিন্দা হোসেন মোল্লার মালিকানাধীন তিনটি মেহগনি গাছ একই বাড়ির মিজান মোল্লা কেটে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় বাধা দিলে মিজান মোল্লার নেতৃত্বে হোসেন মোল্লা, নুরুন্নাহার ও রহিমা বেগমকে মারধর করা হয়। আহত অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, পরে হাসপাতালের সামনে মিজান মোল্লার নেতৃত্বে হাসান মোল্লাসহ কয়েকজন হোসেন মোল্লা, নুরুন্নাহার, জলিল মোল্লা, জুবায়ের, জালাল মোল্লা, শাহাদাত মোল্লা ও রহিমা বেগমকে মারধর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের মিজান মোল্লা, মারুফা বেগম, হাসান মোল্লা ও ফজিলা বেগমও আহত হন।

পরে হোসেন মোল্লার পরিবারের সাতজনকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে প্রতিপক্ষের চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর খলিল মোল্লা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ করেছেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট