1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক

লোহালিয়া নদীতে লঞ্চ-ট্রলার সংঘর্ষ, আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে লোহালিয়া নদীতে লঞ্চ ও ট্রলারের সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় ‘আওলাদ-৭’ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার ভোররাতে বাউফল উপজেলার বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে যাত্রীবাহী ‘আওলাদ-৭’ লঞ্চের সঙ্গে তরমুজবাহী একটি ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারটি ডুবে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুইজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিষয়টি তদন্তে নেয় এবং সংশ্লিষ্ট লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করে।

বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর তুষার কান্তি বণিক জানান, পটুয়াখালীতে আসার পথে ‘আওলাদ-৭’ লঞ্চটি দুর্ঘটনায় জড়িত হয়। বিষয়টি ঢাকা সদর দপ্তরে জানানো হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে লঞ্চটির রুট পারমিট স্থগিতের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, “পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চটির চলাচল বন্ধ থাকবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প লঞ্চে যাত্রার ব্যবস্থা করা হয়েছে।”

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট