1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

দুমকিতে ঈদ আনন্দ মেলায় উপচে পড়া ভিড়, উৎসবমুখর পায়রা তীর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকিতে ঈদ আনন্দ মেলার দ্বিতীয় দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদের দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) পায়রা সেতুর নিচে পায়রা নদীর তীরে আয়োজিত মাসব্যাপী এ মেলায় রেকর্ডসংখ্যক মানুষের সমাগমে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ পরিবার-পরিজন নিয়ে মেলায় ভিড় করেন। দিনভর দর্শনার্থীদের উপস্থিতি আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যায়। পায়রা নদীর তীরবর্তী নতুন পর্যটন স্পটটি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। বিশেষ করে শিশু ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলায় বিনোদনের নানা আয়োজন ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল তুঙ্গে। নাগরদোলা, নৌকা ভ্রমণ, শিশুদের ট্রেন ও মোটরসাইকেল রাইডে দীর্ঘ লাইন দেখা যায়। স্বল্প খরচে এসব বিনোদনের সুযোগ থাকায় সাধারণ মানুষের অংশগ্রহণ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মেলার বিভিন্ন স্টলে জমজমাট বেচাকেনা হয়েছে। খেলনা, ফাস্টফুড, ফুচকা, চানাচুর ও বাদামসহ নানা ধরনের খাবারের দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিক্রেতারা জানান, ঈদের দ্বিতীয় দিন হওয়ায় ক্রেতার চাপ বেশি ছিল এবং বিক্রি সন্তোষজনক হয়েছে।

সন্ধ্যার পর আলোকসজ্জায় মেলার পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবের আমেজ ধারণ করে।

আয়োজক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের জন্য বাড়তি বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মাসব্যাপী চলা এ মেলায় প্রতিদিনই বিভিন্ন বিনোদনমূলক আয়োজন রাখা হয়েছে, যা আগামী দিনগুলোতে আরও আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজকেরা।

নিরাপত্তা নিশ্চিতে মেলা প্রাঙ্গণে পুলিশ, আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে মেলা উপভোগ করছেন দর্শনার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট