1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
টানা ছুটিতে জমজমাট ভোলার বিনোদন কেন্দ্র, মেঘনা পাড়ে দর্শনার্থীদের ভিড় ভোলায় জমি নিয়ে বিরোধ, হামলায় একই পরিবারের ৫ জন আহত টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রবণতা বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার ঢাকা থেকে ফেরার পথে অচেতন; হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু, তদন্তে পুলিশ দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ ঈদের দিনে ভোলায় পেট্রোলের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, লিটার ২০০ টাকার অভিযোগ আকস্মিক ঝড়ে মেঘনায় ট্রলারডুবি, জেলে বেচু মাঝির মৃত্যু মেঘনায় নিখোঁজের দুই দিন পর পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় তেঁতুলিয়া নদীতে ডুবে নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কেশপুর ইউনিয়নের মমিনপুর গাজী বাড়ির ঘাটসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিহত বাবুল সিকদার (৬৫) উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় জেলে ছিলেন এবং দীর্ঘদিন ধরে তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র জানায়, পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার (২১ মার্চ) দুপুরে নদীর ঘাটে বাঁধা তাঁর মাছ ধরার নৌকাটি জোয়ারের তীব্র স্রোতে ছুটে যায়। নৌকাটি উদ্ধারের জন্য বাবুল সিকদার নদীতে নেমে সাঁতরে এগিয়ে গেলে প্রবল স্রোত ও ঢেউয়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে নিখোঁজ হন।

ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের একদিন পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, ঈদের দিনে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট