1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

দুই নেতাকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু’র বড় ভাই হাজি সাইদুজ্জামান সৈয়দ এবং ভোলা জেলার মনপুরা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২২ মার্চ) পৃথক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, হাজি সাইদুজ্জামান সৈয়দের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, মরহুম হাজি সাইদুজ্জামান সৈয়দ একজন পরহেজগার ও সজ্জন ব্যক্তি ছিলেন। তিনি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাত নসীব করা হয় এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দেওয়া হয়।

অন্য এক শোকবার্তায় আব্দুল মান্নান হাওলাদারের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র আদর্শে বিশ্বাসী আব্দুল মান্নান হাওলাদার মনপুরা উপজেলা বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া’র নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আব্দুল মান্নান হাওলাদার সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। জনপ্রতিনিধি হিসেবে স্থানীয় উন্নয়নেও তার অবদান ছিল উল্লেখযোগ্য, যা তাকে এলাকাবাসীর কাছে স্মরণীয় করে রাখবে।

শোকবার্তায় বিএনপি মহাসচিব উভয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট