1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মহিপুরে মধ্যরাতে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মহিপুরে গভীর রাতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজন অপ্রাপ্তবয়স্ক জেলেকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন নিজামপুর মহিপুর থানাধীন বিআরডি মার্কেট সংলগ্ন শিববাড়িয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয় এবং ওই বোটে থাকা এক জেলেকে আটক করা হয়।

প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, আটক জেলের বয়স ১৮ বছরের কম। এ কারণে মানবিক বিবেচনায় তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

কোস্ট গার্ড আরও জানায়, জব্দ করা ট্রলিং বোটের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট