1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি দশমিনায় ১৫০ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ভোলায় জিজেইউএসের প্রকল্প কর্মকর্তাদের বার্ষিক সভা, উন্নয়ন কার্যক্রম আরও জনমুখী করার আহ্বান কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অশ্লীল ভিডিও ভাইরাল, অফিস সহকারী সাময়িক বরখাস্ত কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু পটুয়াখালীতে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন, সহিংসতা রুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় শরিয়তপুরের যুবকের মৃত্যু, পলাতক চালক-হেলপার

ঈদযাত্রায় যমুনা সেতুতে যানবাহনের চাপ তিনগুণ, ২৪ ঘণ্টায় পারাপার ৫১ হাজারের বেশি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এতে যমুনা সেতু দিয়ে পারাপারের হার স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় তিনগুণে পৌঁছেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি মিনিটে গড়ে প্রায় ৩৬টি যানবাহন সেতু পার হচ্ছে, যেখানে স্বাভাবিক সময়ে এ সংখ্যা থাকে প্রায় ১৩টি।

বুধবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেতুটি দিয়ে মোট ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

এর মধ্যে ঢাকাগামী যানবাহনের সংখ্যা ছিল ১৮ হাজার ৭৪৪টি, যা থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে উত্তরবঙ্গগামী ৩২ হাজার ৮৪০টি যানবাহন পারাপার হয়েছে, যেখান থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোল বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য দুই পাশে পৃথকভাবে ২টি করে বুথ নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট