1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ শিক্ষা সফরে যাওয়ার পথে খাদে বরিশাল মেডিকেল কলেজের বাস, আহত ২৬

স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় রাঙামাটি নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘গোমা সেতু’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ ছয় বছরের অপেক্ষা, আইনি জটিলতা এবং নানা প্রতিবন্ধকতা কাটিয়ে মঙ্গলবার বেলা ১২টার দিকে সেতুটি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি, স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল-লক্ষ্মীপাশা-দুমকি আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্মিত এই সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে। প্রায় ৩৬০ মিটার দীর্ঘ দুই লেনবিশিষ্ট এই সেতু ভারী যান চলাচলের উপযোগী করে নির্মাণ করা হয়েছে। মাঝামাঝি অংশে স্টিল ট্রাস স্প্যান প্রযুক্তি ব্যবহারের ফলে সেতুর উচ্চতা বাড়ানো হয়েছে, যা নৌযান চলাচলে সহায়ক হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালে প্রায় ৫৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ পরিকল্পনা করা হলেও নকশা পরিবর্তন ও প্রযুক্তিগত সংযোজনের কারণে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি ৫৩ লাখ টাকায়। ২০১৮ সালে নির্মাণকাজ শুরু হলেও সেতুর উচ্চতা নিয়ে বিআইডব্লিউটিএ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের মধ্যে মতবিরোধ সৃষ্টি হলে ২০১৯ সালে কাজ বন্ধ হয়ে যায়। প্রায় দুই বছর স্থবির থাকার পর ২০২২ সালে সংশোধিত নকশা অনুমোদনের মাধ্যমে পুনরায় কাজ শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, এই সেতু শুধু অবকাঠামো নয়, এটি দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। সেতুটি চালুর ফলে বাকেরগঞ্জ, দুমকি এবং পটুয়াখালীর লোহালিয়া এলাকার মানুষের ফেরি নির্ভরতা শেষ হলো।

স্থানীয়রা জানান, সেতুটি চালু হওয়ায় জরুরি রোগী পরিবহন, কৃষিপণ্য বিপণন এবং দৈনন্দিন যাতায়াতে বড় ধরনের পরিবর্তন আসবে। দুই তীরের চরাদি ও দুধল ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বোধন ঘিরে ব্যাপক উৎসাহ ও স্বস্তি দেখা গেছে।

গোমা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট