1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
তজুমদ্দিনের চরে মা-মেয়েকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ভিডিও ছড়িয়ে উত্তেজনা গলাচিপায় ঝুলন্ত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু দশমিনায় পালাতে গিয়ে আহত মাদক কারবারি, ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার “গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা জরুরি”—পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলী রাবেতা মডেল উচ্চবিদ্যালয়ে এসএসসি বিদায় ও নবীন বরণ ফরিদপুরের নগরকান্দায় সাকসেস একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি ২৪ ঘণ্টা পরও লঞ্চে উদ্ধার শিশুর পরিচয় মেলেনি, নৌ-পুলিশে হস্তান্তর ফরিদপুরে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা জব্দ

তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৪ মার্চ) দক্ষিণ ভেদুরিয়া এলাকার মজিবর হাওলাদারের বাড়ির উঠানে এ আয়োজন করে সদর উপজেলা কৃষি অফিস।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (উপসচিব) মো. রওশন আলম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক এবং জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান।
অতিথিরা বলেন, চরের অনাবাদি ও কম ব্যবহৃত জমি পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে তরমুজসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কার্যক্রম মাঠপর্যায়ে পৌঁছে দেওয়া গেলে কৃষি খাত আরও গতিশীল ও লাভজনক হবে বলে তারা মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকেরা অংশ নেন এবং সরেজমিনে প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। কৃষি কর্মকর্তারা জানান, মাঠ দিবসের মাধ্যমে কৃষকদের কাছে প্রযুক্তি হস্তান্তর সহজ হয় এবং সফল চাষাবাদের অভিজ্ঞতা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হয়।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার দক্ষিণ ভেদুরিয়া এলাকায় চরের কৃষকদের নিয়ে তরমুজের প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষ, রোগবালাই ব্যবস্থাপনা এবং ফলন বৃদ্ধির কৌশল তুলে ধরা হয়। আয়োজকদের দাবি, উন্নত জাত ও সঠিক পরিচর্যার কারণে এ প্লটে ফলন সন্তোষজনক হয়েছে।
উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন এলাকায় আরও কয়েকটি প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহ বাড়বে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট