1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

ভোলায় ‘অপহরণ ’: দিনভর চাঞ্চল্যের পর ঢাকার সদরঘাট থেকে শিশু উদ্ধার, মা পুলিশ হেফাজতে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

ভোলায় মায়ের কোল থেকে শিশু সন্তান অপহরণের অভিযোগে দিনভর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে ঢাকার সদরঘাট এলাকা থেকে এক নারীসহ শিশুটিকে উদ্ধার করে পুলিশ। ঘটনায় শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুর রব ও সুমাইয়া দম্পতির শিশু সন্তান অপহরণের অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পরবর্তীতে তদন্তে জানা যায়, এক নারী শিশুটিকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক তাজীব ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) লিমন সড়কপথে ঢাকার সদরঘাট এলাকায় পৌঁছে দোয়েল পাখি-১০ লঞ্চ থেকে ওই নারীসহ শিশুটিকে উদ্ধার করেন।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে শিশুর মা সুমাইয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট