1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

সিরাজগঞ্জের তাড়াশের হাঁস এবং হ্যাচারী ব্যবসাকে কেন্দ্র করে বাড়ছে কর্মসংস্থান ও বাড়তি আয়ের সুযোগ

শাকিল রানা , তাড়াশ , সিরাজগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৫৮২ বার পড়া হয়েছে

সিরাজগনঞ্জের তাড়াশে গত কয়েক বছর জাবত চলছে হাঁস পালন সহ হ্যাচারীর ব্যবসা। বেশ কয়েক বছর জাবত এই ব্যবসা চলা কালীন সময়ে ব্যবসায় জরিত মানুষদের জীবন মান আগের চেয়ে উন্নত এখন।

সিরাজগঞ্জের তাড়াশ অধ্যাশিত চলনবিলে চলত খোলা জায়গায় হাঁস পালন পদ্ধতি । বর্তমানে সেই হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করে অধিক লাভবান হচ্ছে এসকল খামারী।

বর্তমান সময়ে তাড়াশের মহেষরৌহালী গ্রাম এখন হাঁস এবং হ্যাচারী ব্যবসার প্রধান স্থান হিসেবে তাড়াশে নাম অর্জন করেছে। রয়েছে অনেক মহাজন যাদের কাছে যোগাযোগ করলে বাংলাদেশের সকল জেলায় মুহূর্তে পাওয়া যাচ্ছে এ সকল হাঁস এবং মুরগি বাচ্চাগুলো। অনলাইনের যুগে এসে আরো দ্বিগুণ গতিতে এই ব্যবসা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ।

এসকল হ্যাচারী থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলায় হাঁসের বাচ্চ অনলাইনে বিক্রি করছেন ব্যাবসায়ীরা। এই গ্রাম থেকে প্রতিদিন গড়ে প্রায় লক্ষাধিক হাঁসের বাচ্চা বাংলাদেশের বিভিন্ন স্থান বিক্রি করা হয়। এছাড়াও তাড়াশের মান্নান নগর বাজারে হাঁসের বাচ্চা সহ মুরগির বাচ্চা ইনপুট করে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। এছাড়া রয়েছে হাঁসের আরত যেখানে প্রতিনিয়ত প্রায় লক্ষাধিক হাঁসের বাচ্চা বিক্রয় করছেন।

সিরাজগঞ্জের তাড়াশে হাসের ব্যবসাকে কেন্দ্র করে বাড়ছে কর্মসংস্থান এবং বাড়তি আয়ের সুযোগ। এ ব্যবসাকে কেন্দ্র করে অনেক মানুষই স্বাবলম্বী হচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট