1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি দপ্তরে এআই টুল ব্যবহারে সতর্কতার নির্দেশনা জারি বরিশালে বাড়িতে বোমাসদৃশ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৩ জন দগ্ধ দশমিনায় সরকারি বনে গাছ কাটতে গিয়ে ৪ জন আটক, বন সংরক্ষণ আইনে মামলা মির্জাগঞ্জে ৫৩০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পটুয়াখালীতে জেলের জালে ২৬ কেজির ভোল মাছ, নিলামে বিক্রি ৩৫ হাজার টাকায় পটুয়াখালীর স্নেক ভেনম ফার্মে সম্ভাবনার দুয়ার, অনুমোদন ও বিনিয়োগের অপেক্ষায় অ্যান্টিভেনমের কাঁচামাল উৎপাদন মুলাদীর জয়ন্তী নদীতে ২৮০ পিস ইয়াবাসহ ট্রলারচালক আটক বাবুগঞ্জে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন: ৪ মাস পর শিক্ষক গ্রেপ্তার বামনায় স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, প্রেমিক সন্দেহে শিক্ষক আটক পটুয়াখালী জেলা ছাত্রদলে গ্রুপিং: সদর উপজেলার ৮ ইউনিয়ন কমিটি স্থগিতের দাবি

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধের অভিযোগে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের গণঅধিকার পরিষদের সভাপতি ও ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সিভিল জজ (বরিশাল) সাব্বির মো. খালিদ গত ১৯ জানুয়ারি এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণাকালে নুরুল হক নুর স্বতন্ত্র প্রার্থী মো. হাসান মামুন সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেছেন। এটি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা–২০২৫-এর বিধি ১৫(ক) এবং ১৬(গ) ও (ছ) লঙ্ঘনের শামিল।

এছাড়া ২৬ জানুয়ারি রাত আনুমানিক ৮টায় চরবোরহান এলাকায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী অফিসে ভাঙচুর ও কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী এ ঘটনায় নুরুল হক নুরের অনুসারী কর্মী-সমর্থকরা জড়িত ছিলেন, যা আচরণবিধিমালা ৬(ক)-এর পরিপন্থী।

এসব অভিযোগের প্রেক্ষিতে কেন নুরুল হক নুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করা হবে না—তা জানতে আগামী ৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল সাড়ে ১১টায় দশমিনায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত) সশরীরে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশটি দশমিনা থানার ওসিকে অতিসত্বর নুরুল হক নুরের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের আইনজীবী অ্যাডভোকেট একেএম এনামুল হক (রতন) বলেন, নুরুল হক নুর বিভিন্ন সময় আচরণবিধি লঙ্ঘন করে মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন এবং তাঁর কর্মী-সমর্থকরা হামলা, মারধর ও অফিস ভাঙচুর করেছে। আমরা সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

নুরুল হক নুরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ করেননি। গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মো. কালাম পঞ্চায়েত ও দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. লিয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো মিথ্যা ও বানোয়াট। নির্ধারিত সময়ে আদালতে যথাযথ জবাব দেওয়া হবে।

দশমিনা থানার ওসি মো. হাসনাইন পারভেজ বলেন, নোটিশ হাতে পেয়েছি এবং নুরুল হক নুরকে অবহিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট