1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

বাউফলে ধানের শীষ প্রার্থী শহিদুল আলম তালুকদারের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদারের পক্ষে কনকদিয়া ইউনিয়নে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৩টায় কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

কনকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খালেদুজ্জামান খান ফোরকান ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল আলম তালুকদার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবর রহমান টোটন, সালমা আলম লিলি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু এবং কনকদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার।

এছাড়া বক্তব্য রাখেন কনকদিয়া ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের সভাপতি বাবু হিরণ চন্দ্র দাস, ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আসফাকুর রহমান বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. তসলিম তালুকদার, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, মো. হাসান মঞ্জু এবং বাউফল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট