1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গর্তে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৮৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কোটারকোনা ব্রিজের পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় গর্তে ডুবে মাদ্রাসার ছাত্র নাইম হোসেন (১৫ ) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩শে জানুয়ারি) সকালে এ ঘটনাটি ঘটে। কুলাউড়া উপজেলার কটারকোনা মাদ্রাসায় পরীক্ষা দিতে আসে, মাধবপুর মাদ্রাসার ছাত্র কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কানাই দেশি গ্রামের হুসেন মিয়ার ছেলে নাইম হোসেন।

স্থানীয়রা জানান, সরকারিভাবে ইজারার জায়গা বাদ দিয়ে অন্য জায়গার মধ্যে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে যার কারণে গর্তের সৃষ্টি হয় এই গর্তের কারণে প্রতিবছরই বড় দুর্ঘটনা ঘটে থাকে। আজ সকালে মনু নদীতে গোসল করতে যান মাদ্রাসার চার বন্ধু হঠাৎ গর্তে ডুবে যান এক বন্ধু পরে তাকে অনেক খোঁজাখুঁজির পর দুই ঘন্টা পর মৃত উদ্ধার করা হয়।

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার প্রশাসনকে জানালেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছেন না। এই এলাকায় বালু উত্তোলনের কারণে নদীর পাড়ের রাস্তার অবস্থা খুব করুন এখানে একটি স্কুল এন্ড কলেজ রয়েছে ছাত্র-ছাত্রীরা যাওয়া আশা করে যেভাবে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন করা হয় যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত আরোও বড় দুর্ঘটনা। তাই এলাকাবাসী স্কুলগামী ও কলেজগামী ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে এ স্থানের বালু ইজারা ঘাট বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট