1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৬৭ জন প্রার্থী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ বাদে) এবার ১,৯৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক। তিনি বলেন, “দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মিলিয়ে মোট ১,৯৬৭ জন প্রার্থী এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।”

ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনে ২,৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে ১,৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, আর ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে ৬৩৯ জন প্রার্থী আপিল করলে ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা পুনঃপ্রাপ্ত হন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল ২০ জানুয়ারি বিকেল ৫টা। আজ বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনী প্রচারণা শুরু হবে আগামীকাল ২২ জানুয়ারি থেকে এবং ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত চলবে।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ হবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের অংশ হবে।

এর আগে, ১১ ডিসেম্বর, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট