1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৫৩ বার পড়া হয়েছে

ভোলা জেলার লালমোহন থানায় নাবালক শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে র‍্যাব-৮, বরিশালের অধীন ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ভোলা র‍্যাব ক্যাম্প এর মিডিয়া কর্মকর্তা কোম্পানি কমান্ডার লে: রিফাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমোহন উপজেলার বড়ভূড়া ইউনিয়নের বাসিন্দা।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে সংঘটিত ওই ধর্ষণের ঘটনায় মো. জালাল সরাসরি জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিলেন।

র‍্যাব জানায়, আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, র‍্যাব নিয়মিতভাবে বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট