1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার জন্য জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ভোলা প্রেস ক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী দলগুলোর ঐক্য গড়ে তুলতে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হলেও আসন সমঝোতার আলোচনায় আন্তরিকতার ঘাটতি দেখা গেছে। তাঁর অভিযোগ, আলোচনায় একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে এবং শরিক দলগুলোকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা না করায় ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস করা হয়েছে, কৃত্রিম জরিপ ছড়িয়ে দলটিকে দুর্বল দেখানোর চেষ্টা করা হয়েছে এবং ‘জিততে পারবে না’—এমন ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা কখনোই ১৫০ থেকে ২০০ আসনের দাবি করেনি। বরং সাংগঠনিক সক্ষমতা ও পূর্ববর্তী নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সম্ভাবনাময় আসনগুলো আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছিল।

এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, তারা ঐক্যের পক্ষে থাকলেও একক দলীয় আধিপত্যের রাজনীতিতে বিশ্বাস করে না। এ কারণে ভোলা-১ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা মো. আতাউর রহমান মোমতাজি, সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনানসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট