1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে সেনা মোতায়েনে স্বস্তি ফেরাল শহরবাসী

বরিশাল প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে শুক্রবার থেকে সেনা মোতায়েনের ফলে যানজট ও অশান্তি নিয়ন্ত্রণে আসে, এবং সাধারণ যাত্রী ও নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

সেনাবাহিনী নথুল্লাবাদে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ও নিয়ম-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণের পর পুরো এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। দিনভর সেনাবাহিনীর জওয়ানরা বাস টার্মিনালের ভেতরে ও বাইরের এলাকায় কার্যক্রম পরিচালনা করেছেন, যার ফলে দূরপাল্লা ও স্থানীয় যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে সক্ষম হয়েছে।

যাত্রী ও সাধারণ মানুষ জানিয়েছেন, বরিশাল-ফরিদপুর-ঢাকা জাতীয় মহাসড়কের অংশ হিসেবে এই গুরুত্বপূর্ণ এলাকায় এখন বাসে ওঠা-নামা এবং নথুল্লাবাদ এলাকায় যাত্রা অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে।

স্থানীয়রা উল্লেখ করেছেন, অন্যান্য দিনগুলোতে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিএমপির ট্রাফিক বিভাগের একাধিক সার্জেন্টসহ পুলিশ কর্মী দায়িত্বে থাকলেও উদাসীনতা এবং যানবাহন চালকদের আইন অমান্যের প্রবণতার কারণে এই এলাকা দীর্ঘদিন নগরবাসীর জন্য বিড়ম্বনার জায়গা হয়ে উঠেছিল।

সেনা মোতায়েনের ফলে এই দীর্ঘস্থায়ী সমস্যার প্রাথমিকভাবে সমাধান ঘটেছে, যা নগরবাসী ও যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট