1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ছাত্রলীগ নেতা হত্যার মামলার পলাতক আসামি ৮ বছর পর গ্রেফতার ঈদুল ফিতরে ছুটি বাড়াল সরকার, মোট ৭ দিনের ছুটি রমজানে বাজার মনিটরিং জোরদার, পটুয়াখালীতে যৌথ অভিযানে জরিমানা দলীয় কর্মী ইদ্রিস আলীর মৃত্যুর প্রতিবাদে পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ উপকূলীয় ট্যুরিজমের উন্নয়নে ‘চন্দ্রদ্বীপ রিভার ক্রুজ (দ্য সেইল)’ উদ্বোধন সাংবাদিককে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগে তহশিলদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তরমুজ চাষে নতুন কৌশল, ভোলা সদরে কৃষকদের মাঠ দিবস অনুষ্ঠিত জলঢাকায় নকল ঔষধ সহ আটক ১ জন। নীলফামারীতে ১০৫ বোতল মাদকসহ ১জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারি আটক

ভোলায় কাফনের কাপড় পরে বিএনপির বিক্ষোভ, সড়ক অবরোধ

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভোলায় কাফনের কাপড় পরে সড়ক অবরোধ, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির নেতাকর্মীরা। ভোলা সদর আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে গোলাম নবী আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয় চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শত শত নেতাকর্মী অংশ নেন। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেক নেতাকর্মী সাদা কাফনের কাপড় পরে রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ভোলা সদর আসনে যাকে জোটের প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে, গত ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন-সংগ্রামে তার কোনো ভূমিকা ছিল না। অথচ ফ্যাসিবাদী সরকারের সময় সকল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গোলাম নবী আলমগীর। তাই তাকেই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই গরুর গাড়ি প্রতীকে নির্বাচন করতে রাজি নন। প্রয়োজনে সংশ্লিষ্ট দলকে আলাদাভাবে নির্বাচন করার আহ্বান জানানো হয়। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. ইফতি, যুবদল নেতা নিক্সনসহ অন্যান্য নেতারা।

এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
নেতাকর্মীরা জানান, একই দাবিতে আগামী শনিবার বিকেল চারটায় আবারও সমাবেশ করা হবে। সমাবেশ শেষে এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট