1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব, দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রেসক্লাব দুমকির উদ্যোগে শোক সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব দুমকির হলরুমে সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ শোক সভা হয়। সভায় প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. জসিমউদ্দীন সুমন ও হারুন অর রশিদসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি হারুন অর রশিদ ও মো. জসিমউদ্দীন সুমন এবং সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন। বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনকণ্ঠ প্রতিনিধি শহিদুল ইসলাম মৃধা, আজকের বার্তা প্রতিনিধি আমির হোসেন, আমার দেশ প্রতিনিধি মো. কামাল হোসেন, আমার সংবাদ প্রতিনিধি জসিমউদ্দীন, ভোরের পাতা প্রতিনিধি বাহাদুর হোসেন, আনন্দ টিভির মিজানুর রহমান, আমাদের সময় ও খবর পটুয়াখালীর প্রতিনিধি সুমন মৃধা, মানবকণ্ঠ প্রতিনিধি আতিকুল ইসলাম, কালবেলা প্রতিনিধি রাজিবুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকরা।
শোক সভা শেষে দুমকি সাতানী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইমদাদুল ইসলামের পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট