1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ভোলার প্রবীণ সাংবাদকি বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় ভোলা সরকারি স্কুল মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে মহাজনপট্টি বড় মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে সোমবার দুপুর ৩টায় ঢাকার পিজি হাসপাতাল চিকিসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…… রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ এই সাংবাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন ১৯৬৭ সাল দৈনিক পূর্বদেশ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে প্রবেশ করেছিলেন। তার পর থেকে দীর্ঘ প্রায় ছয় দশক সাংবাদিকতার জগতে বিচরণ করেছে গুণী এই সাংবাদিক।
ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমান ভোলা থেকে দৈনিক বাংলার কণ্ঠ নামের একটি পত্রিকা প্রকাশ করেছেন। পত্রিকাটি একটানা দীর্ঘ ৩০ বছর ধরে সুনামের সাথে প্রকাশিত হয়ে আসছে।

বীর মুক্তিযাদ্ধা এম. হাবিবুর রহমান দীর্ঘকাল বাংলাদশ বেতারের সংবাদদাতা হিসাবে কাজ করেছেন। ২০২২ সাল তিনি ৭০ এর জলোচ্ছ্বাস ও ৭১ এর মহান মুক্তিযুদ্ধকালীন রিপোার্টিং এর জন্য বসুন্ধারা মিডিয়া অ্যাওয়ার্ড পান। এর আগে ১৯৮৫ সালে ঢাকাগামী এমভি সামিয়া লঞ্চ ডুবির নিউজ তৎকালীন খুলনা বেতারে ভোরের সংবাদে সর্ব প্রথম প্রকাশিত হওয়ায় তিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার সঙ্গে পাকহানাদর টর্চার সেলের সচিত্র প্রতিবদন প্রকাশ করেন। মত্যুর আগ পর্যন্ত তিনি সাংবাদিকতা করে গেছেন।
তার মৃত্যুতে জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট