1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ইব্রাহিম সভাপতি, মনিরুল সম্পাদক ভোলা সদর উপজেলা সুজনের কমিটি গঠন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) ভোলা সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে।

এতে মাসুমা খামার বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিমকে সভাপতি এবং এ. রফ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক জরুরি সভায় সদস্যদের মৌখিক ভোটে এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক ইয়াকুব শাহ জুয়েল।

সভায় সভাপতিত্ব করেন মোঃ ইব্রাহিম। প্রধান অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন, অ্যাডভোকেট জান্নাতুল ফেদৌস এবং শিল্পী মনির চৌধুরী।

উপস্থাপনা করেন তালহা তালুকদার বাঁধন। সভায় সকলের সম্মতিক্রমে ভোলা সদর সুজন কমিটি গঠন করা হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

এছাড়াও ভোলা–বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়। সমাজের ভালো কাজে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করা হয়।

সভায় খুব দ্রুতই ভোলা সদরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট