1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ভোলা-বরিশাল সেতুসহ পাঁচ দফা দাবিতে ভোলা থেকে ঢাকামুখী শিক্ষার্থীদের লং মার্চ শুরু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি ও আরও চারটি দাবিতে ভোলা থেকে ঢাকামুখী লং মার্চ শুরু করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারের সামনে থেকে প্রায় ২০ জন শিক্ষার্থী এ কর্মসূচি শুরু করেন।

লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা পায়ে হেঁটে ভোলার বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে পথে তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, ঢাকা সেতু ভবনের সামনে গিয়ে এই লং মার্চের সমাপ্তি হবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. ভোলা-বরিশাল সেতু নির্মাণের দ্রুত বাস্তবায়ন,
২. ভোলার প্রতিটি ঘরে আবাসিক গ্যাস সংযোগ,
৩. গ্যাসভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন,
৪. ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
৫. উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ।

লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতুর দৃশ্যমান কাজ শুরু হবে। কিন্তু এখনো কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের অন্যান্য দাবিতেও কোনো পদক্ষেপ নেই। সেই হতাশা ও ক্ষোভ থেকেই আমরা শান্তিপূর্ণভাবে ভোলা থেকে ঢাকামুখী লং মার্চ শুরু করেছি।”

স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি হলেও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা পাওয়া যায়নি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট