1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরের রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘রবি মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত)’ প্রকল্পের আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সোমবার (২০ জানুয়ারি) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মাল্লিক। বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামিম আহমেদ।
ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মো. কামরুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় মাঠপর্যায়ের উপসহকারি কৃষি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
মাঠ দিবসে বারি সরিষা ১৪ জাতের চাষের আধুনিক পদ্ধতি, উন্নত জাতের ব্যবহার, সঠিক সার ও সেচ ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত কারিগরি আলোচনা করা হয়। বক্তারা বলেন, তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের আধুনিক প্রযুক্তি গ্রহণ ও সময়োপযোগী পরামর্শ অনুসরণ করা জরুরি। এতে একদিকে উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে কৃষকের আয় বাড়বে।
অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠপর্যায়ে সরিষা ক্ষেত পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করা হয় এবং ‘হ্যাঁ’ ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট