1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় ফ্ল্যাট বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক, পরিবারের দাবি হত্যা, ময়নাতদন্তের পর নিশ্চিত হবে পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান পবিপ্রবির সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভোলায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩ বিদ্যুতের দাম বাড়ছে প্রায় ২০ শতাংশ, জুন থেকেই কার্যকর কুয়াকাটায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা চরফ্যাশনে সড়ক ও ড্রেন দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ৩ দিনের আল্টিমেটাম কুয়াকাটায় ভেসে এলো ৫৮ ফুট দীর্ঘ মৃত তিমি বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১ সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও নজরদারি জোরদার করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি ‘বডি অন’ ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে নতুন সংযোজন হিসেবে “বডি অন” ক্যামেরা বিশেষ ভূমিকা রাখবে।

মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলার হিলালপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ‘বডি অন’ ক্যামেরার মহড়া ও কেন্দ্র পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নিশ্চিত করেন।

পুলিশ সুপার বলেন, “জেলায় ৫৫৪টি কেন্দ্র। কেন্দ্রগুলোর ঝুঁকি আমরা যাচাই করছি। সেই অনুপাতেই আমরা নিরাপত্তা কথা বিবেচনায় রেখে জোরদার করব। এবার ভোট কেন্দ্রগুলোতে থাকবে অনলাইন ‘বডি অন’ ক্যামেরা। এই ক্যামেরার কাজ হচ্ছে তাৎক্ষণিক দৃশ্যপট ধারণ ও রেকর্ড করা। এটি যে এলাকায় থাকুক না কেন তা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পর্যবেক্ষণ করা হবে। যেখানেই কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হবে সেখান থেকেই আমরা দেখে দ্রুত ব্যবস্থা নিতে পারব।”

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) নোবেল চাকমা বলেন, জেলার ব্যাপি প্রায় ২৭৯৯ বর্গকিলোমিটার। সাতটি উপজেলা ও পাঁচটি পৌরসভা মিলিয়ে মোট জনসংখ্যা ২১ লাখ ২২ হাজার ৭০৩ জন। এর মধ্যে পাঁচ উপজেলায় সীমান্তবর্তী এলাকা রয়েছে। জেলার ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন।

“ভোট কেন্দ্রগুলোকে আমরা সাধারণ, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা অনুযায়ী তথ্য ভিত্তিক চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করব। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আামরা একাধিক ‘বডি অন’ ক্যামেরা রাখব।”

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আসিফ মহিউদ্দিন বলেন, ‘বডি অন’ ক্যামেরার মাধ্যমে একযোগে পুলিশ সদরদপ্তর, বিভাগীয় ডিআইজি কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “এবারের ভোটকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সুন্দর, শান্তিপূর্ণ গ্ৰহনযোগ্য ভোটগ্রহণের লক্ষ্যে কাজ করছি।”

শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, প্রত্যেকটি ভোটকেন্দ্র দফায় দফায় পরিদর্শন করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট