1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ

চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার মূল আসামি জসিম চট্টগ্রামে গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মাহিন্দ্রা চালক মো. জসিম (২৫) কে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলার চরফ্যাশন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সিদ্দিকের ছেলে জসিমকে মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয়। পুলিশের একটি বিশেষ টিম প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

সন্ধ্যার পর চরফ্যাশন থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। এ সময় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, মাহিন্দ্রা চালক জসিম গত ২২ সেপ্টেম্বর নতুন গাড়ি কেনার আনন্দে স্থানীয় এক গৃহবধূর (২২) বাড়িতে যায়। সে সময় ছয়টি মিষ্টি নিয়ে যায়, যার মধ্যে চেতনানাশক ওষুধ মেশানো ছিল বলে অভিযোগ রয়েছে। মিষ্টি খাওয়ার পর গৃহবধূ ও তার পরিবারের সদস্যরা অচেতন হয়ে পড়েন। ভোররাতে জসিম ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপার শরিফুল হকের নির্দেশে চরফ্যাশন থানা পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান চালায়।

সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম অপরাধের কথা স্বীকার করেছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট