1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন

লংগদুতে আধুনিক পশুপালন বিষয়ে খামারিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙামাটি)
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

 

আমরাই শক্তি, আমরাই মুক্তি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু পালন ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা (কসাই) দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) লংগদু উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, লংগদু।

প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন ডা: মো: আতিয়ার রহমান, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, চট্টগ্রাম। তিনি বলেন, বর্তমান সরকার কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিকায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কাজ করছে। প্রশিক্ষণের মাধ্যমে খামারিরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করলে উৎপাদন বৃদ্ধি ও রোগপ্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য আসবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তুষার কান্তি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রাঙামাটি এবং ডা: মো: মঈনুল ইসলাম চৌধুরী, জেলা ভেটেরিনারি অফিসার, রাঙামাটি। তারা তাদের বক্তব্যে মাঠপর্যায়ে প্রাণিসম্পদ খাতের অগ্রগতি এবং খামারিদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা: সৌরভ সেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, লংগদু।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ২০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগনিরোধ, খাদ্য সরবরাহ, টিকাদান ও অর্থনৈতিকভাবে টেকসই উৎপাদন কৌশল বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট