1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

পটুয়াখালীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উঠান বৈঠক: পরিবার–বিদ্যালয়–সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

“ঝরে পড়া কমাই, শিক্ষার আলো বাড়াই”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং জননীতি প্রণয়নে তরুণদের ভূমিকা জোরদারে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী শহরের আব্দুলহাই বিদ্যানিকেতন স্কুলের অডিটরিয়ামে এই উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করে তরুণ সংগঠন ‘ইউথ ফর পলিসি’। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার এবং সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শাহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি সান পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল কাইউম এবং দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক সোহরাব হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এনজিও কর্মী, শিক্ষক, অভিভাবক ও ইউথ ফর পলিসি পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পরিবার, বিদ্যালয় ও সমাজ—এই তিন স্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তারা উল্লেখ করেন, শিশুর মেধা বিকাশে পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ।

সভায় আইআইডি (Institute of Informatics and Development) এবং এর তরুণ উদ্যোগ Youth For Policy সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা তরুণ প্রজন্মকে নীতি–প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত করার প্রয়োজনীয়তা এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আসাদুল ইসলাম, কো–লিড, ইউথ ফর পলিসি (পটুয়াখালী জেলা), মো. ইখতিয়ার হোসাইন, মো. সাগর, অর্পণ বিশ্বাস আরজু, ফারজানা আক্তার হাসি, তাহজিব আলম ও মো. আশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউথ ফর পলিসি পটুয়াখালী জেলা কমিটির টিম লিড আহম্মেদ কাওসার ইবু।

উল্লেখ্য, Youth For Policy হলো আইআইডি–এর একটি তরুণমুখী উদ্যোগ, যা দেশের যুব সমাজকে জননীতি প্রণয়নে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা শিক্ষা, সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বাস্তব ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট