1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, অভিযুক্ত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ভোলায় জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’ ও সহযোগী মোতাসিনসহ গ্রেপ্তার ৭ নলছিটিতে ৩ কেজি ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি আটক মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

ভোলা সরকারি কলেজে “কৃত্রিম বুদ্ধিমত্তা” কর্মশালার অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

ভোলা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগে “Workshop on Mastering English with AI Assistant” শীর্ষক কর্মশালার অরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে বিভাগের একটি কক্ষে আয়োজিত এ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-নির্ভর প্রযুক্তির মাধ্যমে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কৌশল শেখানো হয়।

হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জামাল হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. মাহবুব আলম, এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক কাজী মো. হাসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. ইসরাফিল বলেন, “বর্তমান বিশ্বে ইংরেজি শুধু একটি ভাষা নয়, বরং জ্ঞান, যোগাযোগ এবং ক্যারিয়ার উন্নয়নের সবচেয়ে বড় মাধ্যম। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আমাদের শিক্ষা ও কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। হিসাববিজ্ঞান বিভাগের এই উদ্যোগ শিক্ষার্থীদের সময়োপযোগী দক্ষতা অর্জনে সহায়তা করবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জাবেদ। বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা ChatGPTসহ বিভিন্ন AI টুল ব্যবহার করে ইংরেজি ভাষা শেখা ও অনুশীলনে নতুন দৃষ্টিভঙ্গি পাবে, যা ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াবে।

বক্তারা আরও বলেন, আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি ও ভাষা জ্ঞানের সমন্বয় ঘটাতে হবে। এমন কর্মশালা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট