1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া দম্পতি অভাব-অনটনে দিশেহারা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর বাউফলে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া লামিয়া বেগম ও তাঁর স্বামী সোহেল হাওলাদার এখন অভাব-অনটনে দিশেহারা। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া এই দম্পতি নবজাতকদের সঠিক যত্ন ও পুষ্টি দিতে পারছেন না।

গত ৬ অক্টোবর দুপুরে বরিশাল শহরের ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন লামিয়া বেগম। তিনি বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী। স্থানীয় বাহেরচর বাজারে সোহেলের একটি ছোট মুদি দোকানই তাদের একমাত্র আয়ের উৎস।

সোহেল হাওলাদার বলেন, “প্রতিদিন দুধ ও ন্যাপকিন কিনতে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হয়। শিশুরা অসুস্থ হলে ডাক্তার দেখাতে হয়। এত খরচ চালানো আমার পক্ষে অসম্ভব। স্ত্রী সন্তান জন্মের পর খুব দুর্বল হয়ে পড়েছে—তাকে পুষ্টিকর খাবারও দিতে পারছি না।”

তিনি আরও জানান, “হাসপাতালে নয় দিন থাকতে হয়েছে। ধার-দেনা আর এনজিও ঋণ মিলিয়ে এখন প্রায় দুই লাখ টাকা দেনা। প্রতিদিনের ব্যয় সামলাতে গিয়ে আমি ভীষণভাবে হতাশ।”

লামিয়ার মা শাহনাজ বেগম বলেন, “আমার তিন নাতি ও দুই নাতনির নাম রাখা হয়েছে হাসান, হোসাইন, মোয়াজ্জেম, লাবিবা ও উমামা। সিজার ছাড়াই স্বাভাবিকভাবে জন্ম হয়েছে ওদের। অনেকে দেখে গেছেন, সাহায্যের আশ্বাসও দিয়েছেন, কিন্তু কেউ এখনও সাহায্য করেননি।”

তিনি আরও বলেন, “মা-মেয়ে মিলে সারাদিন বাচ্চাগুলোর যত্ন নিচ্ছি। এতে শারীরিক কষ্ট হচ্ছে। সরকার বা কোনো দাতা প্রতিষ্ঠান যদি সাহায্য করে, তাহলে হয়তো ওদের ভবিষ্যৎটা একটু নিরাপদ হবে।”

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রউফ বলেন, “নবজাতকদের স্বাস্থ্যসুরক্ষার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।”

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, “মা ও নবজাতকরা সুস্থ আছেন বলে জেনেছি। সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এ ধরনের অসহায় পরিবারকে সহায়তার সুযোগ রয়েছে। তারা যদি আবেদন করেন, আমরা যথাযথভাবে সহযোগিতা করব।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট