1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

বাউফলে তুচ্ছ ঘটনায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম; আহত ৫

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলাধুলা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের মধ্যে সংঘর্ষে নবম শ্রেণির শিক্ষার্থী রেদায়েন ইসলাম (১৫) গুরুতর জখম হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের আরও চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য বেল্লাল চৌকিদারের বাড়িতে। আহত শিক্ষার্থী রেদায়েন ইসলাম ওই বাড়ির নুর আলম চৌকিদারের ছেলে এবং আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই বাড়ির আল আমিন চৌকিদার, নবাব চৌকিদার ও তায়বা ধারালো অস্ত্র দিয়ে রেদায়েনের ওপর হামলা চালায়। এতে তার মাথা ও হাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা জানায়, বিকেলে শিশুদের মধ্যে খেলাধুলা নিয়ে তর্কাতর্কি হয়, যা পরে বড়দের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হন।
তবে অভিযুক্ত নবাব চৌকিদার দাবি করেন, রেদায়েন ও তার বাবা নুর আলম উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট