1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালে দুটি সুদহার বৃদ্ধির পরও মুদ্রাস্ফীতি বেশি দেখছে লিওনার্দো ও আদানি ভারতে হেলিকপ্টার উৎপাদনের জন্য অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে শীর্ষ কনসালটিং ফার্মগুলো চীনে কাজের সীমানা টেস্ট করছে, পশ্চিমা নিষেধাজ্ঞা ও বেইজিংয়ের বিধিনিষেধ এড়াতে ভোলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত স্বাভাবিক প্রসবের জন্য ইনজেকশন দেওয়ার পর প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভাঙচুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী চুরি হওয়া তিনটি প্রাইভেট কার উদ্ধার; প্রধান আসামি গ্রেপ্তার হংকং নিয়ন্ত্রক মার্চ মাসে প্রথম স্টেবলকয়েন লাইসেন্স দেওয়ার লক্ষ্য রেখেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতিতে ‘পিছিয়ে পড়ার’ ঝুঁকি নিয়ে আলোচনা করেছে, জানুয়ারি সারাংশে দেখা যায় রাশিয়ার মেদভেদেভ বলেছেন, মাদুরোকে যুক্তরাষ্ট্রের ‘চুরি’ আন্তর্জাতিক সম্পর্ক ভেঙে দিয়েছে

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

গোপাল হালাদার, পটুয়াখালী
  • প্রকাশিত: বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক রেড ক্রস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ মে) সকালে সংস্থাটির উদ্যোগে প্রথমে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

“বাঁচিয়ে রাখি মানবতা” প্রতিপাদ্য নিয়ে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট কার্যালয়ে এসে শেষ হয়।

পরে ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাঈম, সহকারী পরিচালক ফারুক হোসেন, যুব রেড ক্রিসেন্ট প্রধান জুবায়ের হোসেন নাসিমসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে বিভিন্ন কাজে অবদান রাখায় সেরা স্বেচ্ছাসেবী সম্মাননা প্রদান করা হয়। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবীদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে।

যুদ্ধ পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগের সময় ঝুঁকি পূর্ণ এলাকায় সব সময়ই মানবিক সহায়তা নিয়ে হাজির হয় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা। বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা বড় বড় প্রাকৃতিক দুর্যোগের সময় নিজের জীবন আত্মাহুতি দিয়ে মানুষের জীবন বাঁচিয়েছে এমন নজীর রয়েছে।
এছাড়াও যেকোন অগ্নি কান্ডের সময় ফায়ার সার্ভিসের সঙ্গে কাঁধে কাধ মিলিয়ে কাজ করেন রেড ক্রিসেন্টের সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট