1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় দিনব্যাপী বিনামূল্যের চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ কার্যক্রম। বিশেষজ্ঞ চিকিৎসক দল এ চক্ষু ক্যাম্প পরিচালনা করেন।

ক্যাম্পের আয়োজন করেন বিএনপি নেতা এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া। স্থানীয়ভাবে স্বাস্থ্যসেবার অপ্রতুলতার কারণে এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

চিকিৎসা নিতে আসা মনপুরার মো. বিল্লাল বলেন, “বিচ্ছিন্ন এ উপজেলায় কার্যকর স্বাস্থ্যসেবা নেই বললেই চলে। এ ধরনের উদ্যোগ আমাদের জন্য সত্যিই উপকারী।”

চরজ্ঞান এলাকা থেকে আসা লাকি আক্তার জানান, চোখের চিকিৎসার জন্য তাদের ভোলা বা ঢাকায় যেতে হয়। তিনি বলেন, “বাড়ির পাশে এমন সেবা পাওয়া আমাদের জন্য অনেক সুবিধাজনক। আমরা কৃতজ্ঞ।”

আরও অনেকে জানান, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবে।

আয়োজক এডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির ২৬ নম্বর দফায় জনগণের পাশে থাকার যে বার্তা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই এ আয়োজন।”

দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে এক হাজার রোগী বিনামূল্যে সেবা গ্রহণ করেন বলে আয়োজকরা জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট