1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

পটুয়াখালীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সোমবার রাতে অনুষ্ঠিত হওয়া সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতা মরহুম আব্দুল কাদের মিয়ার জানাজায় হাজার হাজার মুসল্লির সমাগম ঘটে। বর্ণাঢ্য কর্মজীবন ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রদ্ধা জানাতে শোকাহল জনতা ঢল নামে জানাজা মাঠে।

জানাজা পরিচালনা করেন বিএডিসি জামে মসজিদের ইমাম ক্বারী মো. ইসাহাক। নামাজের পূর্বে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল কাদের, আলহেরা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন এবং মরহুমের মেজ পুত্র সাংবাদিক আব্দুস সালাম আরিফ।

জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের বড় ছেলে এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের আমীর এডভোকেট মো. নাজমুল আহসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এডভোকেট মজিবুর রহমান টোটন, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত শুভাকাঙ্ক্ষী জানাজায় শরিক হন।

উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত রোগে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল কাদের মিয়া (৭৫) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিএডিসি অফিসের সাবেক স্টাফ ছিলেন। স্ত্রী, তিন পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে পৌর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট