1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

গৌরনদীতে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি: গণধোলাইয়ের পর যুবক গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

বরিশালের গৌরনদী পৌরসভার আশোকাঠি কাঁচা বাজারে এক ব্যবসায়ীর কোমরে পিস্তল সদৃশ অস্ত্র ঠেকিয়ে ১০ হাজার ২০০ টাকা চাঁদা দাবির সময় আরিফ মিয়া (৩১) নামে এক যুবককে এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়েছে। পরে পুলিশ তাকে পিস্তলসহ থানায় নিয়ে যায়।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জুয়েল স্টোরে প্রবেশ করে আরিফ মিয়া দোকানি জুয়েল সরদারকে একটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেন। নগদ টাকা চাইলে আরিফ ব্যাগ থেকে পিস্তল বের করে কোমরে ঠেকিয়ে বলেন, ‘৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’ চিৎকারে আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা ছুটে এসে পিস্তলসহ আরিফকে ধরে গণধোলাই দেন। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী জুয়েল সরদার জানান, ঘটনার পর বাজারে অনেকেই আতঙ্কিত হয়েছিলেন; তবে স্থানীয়দের সাহসিকতায় অপরাধী হাতেনাতে ধরা পড়েছে। আটক আরিফ মিয়া ঢাকা মহানগরীর উত্তরখান থানার চামরখান এলাকার মৃত আক্কাচ আলীর ছেলে এবং আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের বাসিন্দা।

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, “স্থানীয়দের সংবাদে পিস্তলসহ যুবককে আটক করা হয়েছে। অস্ত্রটি আসল পিস্তল নাকি খেলনা, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।” তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট