1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে স্কিলস ইনোভেশন কম্পিটিশন সম্পন্ন

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

 

দক্ষ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে পটুয়াখালী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫-এর প্রাতিষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১২টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। অধ্যক্ষ মো. হুমায়ুন কবির মুন্সির সভাপতিত্বে ও শিক্ষক (পদার্থ) মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ সমিতি পটুয়াখালীর ডিএমজি মো. শাহিনুর রহমান।

বক্তব্য দেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বরিশাল অঞ্চলের পরিদর্শক প্রকৌশলী মো. আরিফুর রহমান, কারিগরি শিক্ষাবোর্ড ঢাকার সংযুক্ত কর্মকর্তা মো. এনামুল হক, প্রকল্পের ফোকাল পার্সন মো. আবু সাঈদ এবং চীফ ইন্সট্রাক্টর (ওয়েল্ডিং) মো. আবু বকর সিদ্দিক।

চারটি টেকনোলজি থেকে ১২টি উদ্ভাবনী প্রকল্প অংশ নেয়। প্রথম স্থান অর্জন করে “Green Farming Through Rainfall Conservation Using Eco-Friendly Solar Pumping”, দ্বিতীয় হয় “Smart Home Security System” এবং তৃতীয় স্থান পায় “Preparing Supplementary Food for Fish” শীর্ষক প্রকল্প। বিজয়ী দলগুলোকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয় এবং জেলা পর্যায়ে জাতীয় প্রতিযোগিতার জন্য বাছাই করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট