1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

‘টেকসই উন্নয়নে পর্যটন’—কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সৈকত এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনগণ অংশ নেন। কুয়াকাটা পুরোপুরি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ (এএসপি) মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আলহাজ আব্দুল আজিজ মুসুল্লী ও হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ।

বক্তারা বলেন, কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে—তবে নিরাপত্তা, যোগাযোগ, মানসম্মত আবাসন ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও আধুনিক সুবিধা সম্প্রসারণের দাবি জানান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, কুয়াকাটার টেকসই উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট