1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

পটুয়াখালীতে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা, নিরাপত্তায় প্রশাসন তৎপর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

 

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে পটুয়াখালীর ৮ উপজেলার ১৮৪টি মন্ডপে প্রতিমা তৈরি ও সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে রাতদিন। শিল্পীরা এখন রং-তুলির আঁচড়ে প্রাণ দিচ্ছেন দেবী দুর্গার প্রতিমায়। অন্যদিকে, নিরাপদ ও শান্তিপূর্ণ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও শুরু হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবার পটুয়াখালী সদরসহ আট উপজেলায় মোট ১৮৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৬টি মন্ডপ রয়েছে বাউফল উপজেলায়। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রং, সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ।

পটুয়াখালী শহরের নতুন বাজার শ্রী শ্রী জিউর মদন মোহন আখড়াবাড়ি মন্ডপে প্রতিমা তৈরি করছেন শিল্পী রূপক পাল। তিনি জানান, এ বছর তিনি পটুয়াখালী, ভোলা, বরিশালসহ ১২টি মন্ডপে প্রতিমা তৈরি করছেন। প্রতিটি মন্ডপে তাঁর পারিশ্রমিক ৬০ থেকে ৭০ হাজার টাকা। তাঁকে সহযোগিতা করছেন ছোট ভাই মানিক পাল।

পুরোহিত সমীর গাঙ্গুলি জানান, ২১ সেপ্টেম্বর মহালয়ায় দেবীর আগমন হয়েছে ‘গজে’ (ফলম-শস্যপূর্ণ বসুন্ধরা) এবং গমন হবে ‘দোলায়’ (ফলম-মড়ক)। ২৭ সেপ্টেম্বর বোধন পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। সমাপনী দশমী বিহিত ও প্রতিমা বিসর্জন হবে ২ অক্টোবর।

এ মন্ডপে প্রতিমা, সাজসজ্জা, গেট, লাইটিংসহ মোট খরচ হবে আট থেকে সাড়ে আট লাখ টাকা, যা গত বছরের তুলনায় বেশি বলে জানান পূজা উদযাপন কমিটির সভাপতি সবুজ দে।

নিরাপত্তা নিশ্চিতে র‍্যাব-৮, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মন্ডপ পরিদর্শন করছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসাইন জানান, ১৮৪টি মন্ডপে আগত ভক্তদের আহার্য্য বাবদ ৯২ মেট্রিক টন চাল উপবরাদ্দা দেওয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট