1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাবনাবাদ সেতুর নির্মাণকাজ শুরু, বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বাজেট সংকটে দশমিনায় প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের ঈদ বোনাস বন্ধ গলাচিপায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন গলাচিপায় নদী থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার দুমকিতে নলুয়া–বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন, সহজ হবে আঞ্চলিক যোগাযোগ সংরক্ষিত নারী আসন: পটুয়াখালীতে বিএনপি নেত্রীদের তৎপরতা তুঙ্গে পটুয়াখালীর বাউফলে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা ঢাকা–পটুয়াখালী নৌরুটে ডুবোচর সংকট ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা, ড্রেজিং শুরু স্বপ্নের ‘গোমা সেতু’ উদ্বোধন: দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত উদ্বোধনের পরদিনই ঢাকা বেতুয়া রুটে ভোগান্তি: যান্ত্রিক ত্রুটি ও চরে আটকে ‘এমভি মধুমতী’

পটুয়াখালীতে ভূয়া ডাক্তারকে এক মাসের কারাদণ্ড, দীর্ঘ ৬ বছর ধরে প্রতারণা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

দাঁত ও চোখের চিকিৎসক সেজে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে পটুয়াখালীর মহিপুরে হারুন অর রশীদ নামের এক ভূয়া ডাক্তারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২৯ ধারায় এই সাজা প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসিন সাদেক। তিনি জানান, “হারুন অর রশীদ দীর্ঘ ছয় বছর ধরে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে মহিপুর সদরের এশিয়া ডেন্টাল সেবা কেন্দ্রে রোগী দেখতেন। তিনি তিন থেকে পাঁচশ টাকা পর্যন্ত ভিজিট নিতেন এবং দাঁতের চিকিৎসক না হয়েও চোখের চিকিৎসা দিতেন—যা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের স্পষ্ট লঙ্ঘন।”

অভিযোগ রয়েছে, হারুনের ভাই আব্দুল হাকিম কলাপাড়ায় দাঁতের চিকিৎসক পরিচয়ে এবং মহিপুরে চক্ষু চিকিৎসক সেজেও প্রতারণা চালাচ্ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর হারুনকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়। মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হালদার জানান, “আসামিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। তার ভাইয়ের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, দুই ভাইয়ের ‘চিকিৎসা’ নিতে আসা রোগীরা প্রতিদিন দীর্ঘ লাইন দিতেন। অনেকেই জানতেন না তারা কোনো মেডিকেল ডিগ্রিধারী নন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট