1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

বরগুনার শীর্ষ সন্ত্রাসী কালু ইব্রাহিম র‍্যাবের হাতে গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

বহু মামলার পলাতক ও আলোচিত সন্ত্রাসী কালু ইব্রাহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সুপার মার্কেট সংলগ্ন স্থান থেকে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র‌্যাব-১ ঢাকার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃত মো. কালু ওরফে ইব্রাহিম কালু, বস্তি কালু নামেও পরিচিত। তার বাড়ি বরগুনা জেলার বদরখালী ইউনিয়নের ডেমা চামেলী বাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বরগুনা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ছিনতাই, নারী সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

র‌্যাব জানায়, ৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে এক কিশোরকে প্রকাশ্যে কুপিয়ে জখম করার ঘটনায় কালু ইব্রাহিমের নাম সামনে আসে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে র‌্যাব তাকে ধরতে অভিযান চালায়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, কালু ইব্রাহিমের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতির প্রস্তুতি ও হত্যা চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে এবং আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট