1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে বরিশালে বাস খাদে, অল্পের জন্য রক্ষা ৩৫ যাত্রী ভোলায় ডিবেট ক্লাবের আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা নদীভাঙন রোধ প্রকল্প: মেহেন্দীগঞ্জে ১৪, হিজলায় মাত্র ১ ভোলায় সাবেক ছাত্রলীগ সম্পাদক রিয়াজকে কুপিয়ে আহত করার অভিযোগ

উপজেলা নির্বাচনে ১৫০ উপজেলায় ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে। এ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার প্রেক্ষিতে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৬ মে দিবাগত মধ্যরাত ১২ টা থেকে ৯ মে মধ্যরাত ১২টা পর্যন্ত নির্বাচনি এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। তবে দেশি-বিদেশি সাংবাদিক, নির্বাচনি কর্মকর্তা ও জরুরি সেবার যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এছাড়া, ৭ মে দিবাগত মধ্যরাত ১২টা থেকে ৮ মে দিবাগত মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের এজেন্ট ও পর্যবেক্ষকদের পক্ষে এটি শিথিল করা হবে। নির্বাচন কমিশন এবার চার ধাপে উপজেলা নির্বাচন করছে। প্রথম ধাপে ১৫০ উপজেলায় ৮ মে ভোট হবে। এর মধ্যে ২২টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট