1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

মৌলভীবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জুলুস মোবারক র‌্যালি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারে আয়োজন করা হলো বর্ণাঢ্য জশনে জুলুস মোবারক র‌্যালি।

শনিবার (৬ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঐতিহাসিক শাহ্ মোস্তফা দরগাহ থেকে র‌্যালিটি শুরু হয়। হাজারো মানুষের উপস্থিতিতে ও অংশগ্রহণে শহরজুড়ে সৃষ্টি হয় এক ভিন্ন ধর্মীয় আবহ। শহরজুড়ে ভাসলো দুরুদে দুরুদে।
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালি পুনরায় দরগাহ প্রাঙ্গণে গিয়ে সমবেত হয়। পুরো জুলুস জুড়ে প্রতিধ্বনিত হয় হামদ, নাত ও দরুদ শরীফ। ধর্মপ্রাণ মুসল্লিদের কণ্ঠে প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-এর প্রশংসামূলক স্লোগান ও কবিতা উচ্চারিত হওযায় শহরে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি হয়।

এ বছর জশনে জুলুসে অংশ নেন হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রহ:) দরগাহ শরীফের মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ, দরগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি ইউসুফ আলী, সহ-সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, পেশ ইমাম হাফেজ শামীম আহমদ, মাওলানা আলাউদ্দীন ফারুকী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান টিপু,মাওলানা মকবুল হোসেন খাঁনসহ আরও অনেকে উপস্থিত থেকে র‌্যালি প্রদক্ষিণে থাকেন।

এর আগে নেতৃবৃন্দ বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে মহানবীর জন্মদিন, যা মুসলমানদের জন্য আনন্দ, ভালোবাসা ও কৃতজ্ঞতার দিন। তারা নবীর জীবনাদর্শ ও শান্তির বাণী সমাজে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।

র‌্যালিকে কেন্দ্র করে মৌলভীবাজার শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এমনটাই লক্ষ্য করা যায়। ধর্মপ্রাণ মানুষের ঢল, শোভাযাত্রার শৃঙ্খলাবদ্ধ আয়োজন, নানা বয়সী মানুষের উপস্থিতি এবং সর্বত্রই দরুদে মুখরিত ধ্বনি পুরো শহরকে আলোকিত করে তোলে। এ আয়োজনকে ঘিরে শহরজুড়ে সর্বত্র ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা। জশনে জুলুস শেষে শাহ মোস্তফা (রহ:) দরগাহ মসজিদে মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ কর্মসূচি সম্পন্ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট