1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বিসিবি’র বয়স ভিত্তিক ক্রিকেটার প্রাক-বাছাইপর্বের কার্যক্রম

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এর উদ্যোগে বয়সভিত্তিক ক্রিকেটারদের প্রাক-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজ মাঠে আয়োজিত এ কার্যক্রমে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ৮০ জনের ও বেশি ক্রিকেটার অংশ নেন।

বাছাইপর্ব কার্যক্রম পরিচালনা করেন মৌলভীবাজার জেলা দলের কোচ রেজওয়ান মজুমদার রুমন ও সহকারী কোচ সৈয়দ সুফি মাহমুদ রিন্টু। এতে সার্বিক সহযোগিতা করে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন, জুড়ী কোয়াব এর সভাপতি আব্দুল আউয়াল, জুড়ী কোয়াব কর্মকর্তা রাসেল আহমদ, বড়লেখা কোয়াব এর অতিরিক্ত সাধারণ সম্পাদক শেহনাজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, সহ-দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদসহ বড়লেখা উপজেলা ক্রিকেট দলের খেলোয়াড় শাকিল আহমদ, জাহান চৌধুরী ও নয়ন আহমদ প্রমুখ।

কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন বলেন, কোয়াব সবসময় বয়সভিত্তিক ক্রিকেটারদের জন্য কাজ করে আসছে। এখান থেকেই যাচাই-বাছাই পর্বটাই আগামী দিনের এবাদত, শাহনাজদের মতো প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে এসব স্থান থেকে অদূর ভবিষ্যতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট