1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

মাধবপুরে গ্যাস পাম্প বন্ধ, ভোগান্তি চরমে তারপর আবার অতিরিক্ত ভাড়া আদায়

মোঃ আল আমিন, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

 

হবিগঞ্জের মাধবপুরে গ্যাস পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। সকাল থেকে বিভিন্ন গ্যাস পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রী উভয়েই।

চালকেরা জানান, গ্যাস না থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে।

যাত্রীরা অভিযোগ করেন, প্রতি মাসের শেষের দিকে টানা ৩ থেকে ৪ দিন পাম্প বন্ধ থাকায় সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান তারা।”

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদা অনুযায়ী সরবরাহ কম যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। তারা আরও বলেন, বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অচিরেই ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট