1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

গলাচিপায় নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার, ময়নাতদন্তে পাঠানো হয়েছে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের পাঙ্গাশিয়া খাল থেকে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিখোঁজ তরুণ সোহেল প্যাদার (৩০) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি গত ২৭ আগস্ট রাতে মাছ ধরতে গেলে আর ফেরেননি।

উদ্ধারকৃত সোহেল প্যাদা আমখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশবুনিয়া গ্রামের দেলোয়ার প্যাদার ছেলে। স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মাছ ধরতে গেলে তার আর খোঁজ মেলেনি। শুক্রবার সকালে খালে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। খালের পাড়ে মাছ ধরার সরঞ্জাম, সিগারেট ও দেশলাই পাওয়া যায়, যা মৃত্যুর পেছনের ঘটনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান জানান, লাশ উদ্ধারের পর সুরতহাল সম্পন্ন করে বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখা হচ্ছে। এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। প্রয়োজনীয় তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট