1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী মনোভাব গড়তে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ পবিপ্রবিতে তিন অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়, উৎকর্ষের অঙ্গীকার পটুয়াখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক পটুয়াখালীতে ১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দশমিনায় ১৫ লাখ গলদা-বাগদা রেণু জব্দ, চালকের কারাদণ্ড মির্জাগঞ্জে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার সোহাগ মৃধা পটুয়াখালীতে বেড়িবাঁধ কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০ কুয়াকাটায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন, বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রম বন্ধে ৫ দফা দাবি ভোলায় মোবাইল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী

ভোলার লালমোহনে মেঘনায় ভেসে আসা হরিণ উদ্ধার

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

ভোলা জেলার লালমোহন উপজেলায় মেঘনা নদীর জোয়ারের পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল এলাকার নদীর তীর থেকে হরিণটি উদ্ধার করা হয়।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “মেঘনার জোয়ারে ভেসে একটি হরিণ লোকালয়ে চলে আসে। এ সময় স্থানীয়রা হরিণটিকে ধাওয়া করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

তিনি আরও বলেন, “হরিণটির ওজন প্রায় ৩০ কেজি হতে পারে। উদ্ধারের পর বনবিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে হরিণটি তাদের কাছে হস্তান্তর করা হবে। পরে বনবিভাগের কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে হরিণটিকে বনে অবমুক্ত করবেন।”

স্থানীয়রা জানান, নদীতে ভেসে আসা বন্যপ্রাণী এলাকাবাসীর জন্য বিরল দৃশ্য। তাই হরিণটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট