1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
খেলার মাঠের মাইক্রোফোন থেকে সাংস্কৃতিক মঞ্চে, বাঁধনের ২৫ বছরের পথচলা পিরোজপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা তিন লক্ষাধিক টাকার গাছ কর্তন জিপিএ-৫ না পেলেও উচ্চশিক্ষার সুযোগ, স্বপ্ন দেখার পথ খোলা ভোলায় কান্দি পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র, একই জমিতে ধান-সবজি চাষে লাভবান কৃষক আমতলীতে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৩০ টাকা আদায়ের দাবি এইচএসসির ফলাফলে বরিশাল বোর্ডে সবচেয়ে পিছিয়ে ঝালকাঠি, পাসের হার ৩৭.০৯ শতাংশ ভোলায় এইচএসসিতে পাসের হার ৩৯.৫৪ শতাংশ, জিপিএ-৫ বেড়ে ৭৯ ঝালকাঠিতে ৪৭ হাজার টাকার জাল নোটসহ নারী আটক, স্বামী পলাতক ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতায় জিজেইউএসের সভা যুবদল নেতা আলামিন হত্যা: ১১ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার দরগার রোড ওয়েস্টার্ন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম সদর থানাধীন উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি গাঁজা, ১৩৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৭ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় ঘটনাস্থল থেকে মো. নাগর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা জেলার চরনোয়াবাধ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট