1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা সম্পূর্ণ নিষিদ্ধ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজার শহরের প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার (২২শে আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপি এম বার সেবা।

তিনি বলেন, শহরের ভেতরের ছোট রাস্তায় এসব অটোরিক্সা চলাচল করতে পারবে। যানজট নিরসনে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া রেজিস্ট্রেশনবিহীন কিংবা ‘অনটেস্ট’ লেখা সিএনজি চালিত অটোরিক্সা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগামী ১লা সেপ্টেম্বর থেকে এ বিষয়ে জেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, শহরকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হলে ট্রাফিক আইন মেনে চলা জরুরি। আমরা চাই সাধারণ নাগরিকরা সচেতন হোক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুক।

তিনি জানান, ধাপে ধাপে জেলার সব উপজেলার প্রধান সড়কগুলোতেও ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হবে। এই পর্যটন নগরী সত্যিকারের চিরচেনা রূপে ফিরিয়ে আনতে সকলের অবস্থান থেকে সচেতন হওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট