1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

বড়লেখা উপজেলা বিএনপি’র কাউন্সিল; পুরনো নেতৃত্বেই আস্থা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে পুরনো নেতাকর্মীরাই পেলেন আবারও নেতৃত্বের দায়িত্ব। শনিবার (১৬ই আগস্ট) পৌরশহরের পানিধারে একটি কমিউনিটি সেন্টারে এ কাউন্সিল (নির্বাচন) অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন হলেও কাউন্সিলারদের ভোটে আসেনি কোনো পরিবর্তন। পুরনো নেতৃত্বের ওপরই আস্থা রেখেছেন নেতাকর্মীরা। এর আগে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আব্দুল হাফিজ ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুয়েল আহমদ একক ভাবে নির্বাচিত হন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ভোট গুননা শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপি’র সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। এসময় জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন মিঠু, সাবেক উপদেষ্ঠা শরীফুল হক সাজু, প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, নবনির্বাচিত প্রার্থীসহ উপজেলা ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফলাফল ঘোষণা অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি পদে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি নছিব আলী ৪৩১ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শরীফুল ইসলাম বাবলু পেয়েছেন ২৫৬ ভোট। সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু ৩৫০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির পলাশ পেয়েছেন ৩৩৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস শহিদ খাঁন ৫৩৮ ভোটে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি’র নেতা জালাল আহমদ তালাল পেয়েছেন ১৪৪ ভোট। নির্বাচনে ৭১০ ভোটারদের মধ্যে ৭০০ জন কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগ করেছেন। গনতন্ত্র পুনরুদ্ধারে কাউন্সিল (নির্বাচন) এর বিকল্প নেই। বিজয়ী নেতাকর্মীদের অভিনন্দন জানিয়ে বিএনপি’র হাত শক্তিশালী করতে সকলের প্রতি আহ্বান জানান আলহাজ্ব জিকে গউছ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট