1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গণপিটুনি, পরে অব্যাহতি নতুন ক্রীড়া প্রতিভা খুঁজতে শুরু ফুটবল ক্যাম্প-২০২৬ কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ প্রকল্পের কাজ, বরাদ্দ ও বিল প্রক্রিয়া নিয়ে প্রশ্ন—নিরপেক্ষ তদন্তের দাবি চরফ্যাশনে ওমরপুরে স্ত্রী’র পরকীয়ায় প্রবাসী স্বামীর মানবেতর জীবন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বিবেচনায় কবি কাজী নজরুল ইসলাম রাজনীতির অন্যতম প্রধান উজ্জীবক। বরিশালে ওষুধ কারখানা বন্ধ ঘোষণা, দিনভর শ্রমিকদের বিক্ষোভ ভোলায় নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও আবৃত্তি প্রতিযোগিতা ভোলা-বরিশাল সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে স্পিকারের কাছে স্মারকলিপি

শ্রীমঙ্গলে মন্দিরে চুরির মালামালসহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুর্গা মন্দির থেকে প্রতিমার কাপড়,অলংকার ও অন্যান্য সামগ্রী চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে,গত সোমবার ১১ই আগস্ট ভোররাত ৪টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল উপজেলাধীন জেরিন চা বাগানের ১ নম্বর লাইনের সার্বজনীন দুর্গা মন্দিরে গোপনে প্রবেশ করে মন্দিরের প্রতিমার কাপড়,ককশিটের তৈরি তাজ,ফোমের মালা ও একটি পর্দা চুরি করে নিয়ে যান অভিযুক্ত উপজেলার রাধানগরের বাসিন্দা মৃত আজমত আলীর ছেলে রহমত আলী(৪৩)।

অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আশিদ্রোন ইউনিয়নের রাধানগরের প্যারাগন রিসোর্টের সামনে থেকে রহমত আলীকে আটক করে। পরে তার কাছ থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:
একটি খয়েরি-সাদা রঙের দরজার কাপড়ের পর্দা। চারটি হলুদ,কমলা,খয়েরি ও সবুজ রঙের লাইলনের কাপড়ের টুকরা।
দুটি ককশিটের তৈরি প্রতিমার মাথার তাজ।
চারটি ফোমের তৈরি গলার মালা।

উদ্ধারকৃত এসব সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৫ হাজার টাকা।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ তালিকার মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট